হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা 

ঢামেক প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিক্ষার্থীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের নাম তোফাজ্জল হোসেন (৩২)। তাঁর বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালুকচর দোয়ানি গ্রামে। বাবার নাম আব্দুর রহমান। বরিশাল বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তোফাজ্জল হোসেন। 

তাঁর এ পরিচয় শনাক্ত করেছেন নিহতের বন্ধু মো. বেলাল গাজী। তিনি জানান, গত তিন-চার বছর যাবৎ তোফাজ্জল হোসেনের মানসিক সমস্যা দেখা দেয়। এরপর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় ভবঘুরে জীবনযাপন করতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেও থাকতেন।

জানা যায়, গত রাত ১২টার দিকে ওই যুবককে আটক করেন শিক্ষার্থীরা। এরপর তাঁকে মারধর করেন। অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীরাই মধ্যরাতে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিক্ষার্থীরা রাত সাড়ে ১২টার দিকে ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাঁকে নিয়ে আসা শিক্ষার্থীদের আর পাওয়া যায়নি।  মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।

গেটকিপারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল ভবনে অবস্থান

রাজধানীতে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে পথচারী নিহত

ঢাবির কুয়েত মৈত্রী হলে অসুস্থ শতাধিক ছাত্রী, বসেছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প

১১৩ বছরের কেসিদে ইনস্টিটিউটের সভাপতি নাসির ও সম্পাদক জামাল

সাভারে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা, ১৮ হকার গ্রেপ্তার

বসতঘরে আগুনে দম্পতির মৃত্যু

হাওরাঞ্চলে বিপর্যয়ে দায়ীদের বিচার দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

মন্ত্রণালয়ের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক তিন, মামলা দায়ের

রাজধানীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তলসহ ‘কারবারি’ গ্রেপ্তার

আনসার কর্মকর্তার চোখ থেঁতলে দিলেন হকারেরা, আহত আরও ৫