হোম > সারা দেশ > ঢাকা

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ। মুসলিম বিশ্বে যা জুমাতুল বিদা নামে পরিচিত। ইসলাম ধর্মাবলম্বীরা রমজানের শেষ জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করে ইবাদত-বন্দেগি করেন। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ শুক্রবার ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। 

আজ বায়তুল মোকাররমে গিয়ে দেখা গেছে, বেলা ১১টা থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেছেন। দুপুর ১২টার আগেই মসজিদের ভেতরের মূল অংশ পূর্ণ হয়ে যায়। এরপর মসজিদে আসা মুসল্লিরা মসজিদের বাইরে ও বিভিন্ন গেটের সামনে রোদ উপেক্ষা করে নামাজের জায়গা করে নেন। 

নামাজ আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে বয়ান করা হয়। পাশাপাশি আখিরাতে মুক্তি, দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, চলমান বৈশিক সংকট থেকে মুক্তি কামনাসহ আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে দোয়া করা হয়েছে। নামাজ শেষে জুমাতুল বিদা উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়। 

বায়তুল মোকাররম মসজিদে কলাবাগান থেকে ছয় বছরের শিশু আহমেদ যায়ীফকে নিয়ে এসেছিলেন বিল্লাল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটা এত বড় জামাত কখনো দেখে নাই। ইদের দিনেই আসতে চেয়েছিলাম। কিন্তু কাল বেশি ভিড় হবে এই চিন্তা করে আজই দেখাতে নিয়ে এসেছি। এত বড় মসজিদ আর এত মানুষ দেখে ও খুব খুশি।’ 

রামপুরার বাসিন্দা সৌরভ শিকদার বলেন, ‘আতর, টুপি আর একটা পায়জামা কেনা এখনো বাকি। তাই চিন্তা করলাম আজকে এখানে জুমার নামাজ পড়ি। নামাজ শেষে কিনতে সুবিধা হবে।’ 

নামাজ শেষে মসজিদের ভেতরে অনেকেই কোরআন তিলাওয়াত, জিকির-দরুদ পাঠ করতে দেখা যায়। এ ছাড়া অনেকেই নিজের পরিবার ও মৃত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাত করেছেন। অনেককেই নামাজ শেষে জায়নামাজ, টুপি, আতর ইত্যাদি কিনতে দেখা গেছে।

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত

সাভারে নির্যাতনের শিকার কিশোর চোখে দেখতে পাচ্ছে না, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা

নাসরিন সেজে মনোয়ারার আত্মসমর্পণ, নেওয়া হলো ২ দিনের রিমান্ডে

আজিজ সুপার মার্কেটের ভবনে পচছিল চিকিৎসকের মরদেহ, মৃত্যুর কারণ অজানা

মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

নগরে নাটকের নতুন মঞ্চ

আয়নাবাজি: নাসরিন সেজে আত্মসমর্পণ, আটক মনোয়ারা