হোম > সারা দেশ > ঢাকা

পরিবেশ ও প্রকৃতি রক্ষার আহ্বান জানিয়ে উদীচীর বর্ষা উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ষা উৎসব। ছবি: আজকের পত্রিকা

‘দেখো পান্থকুঞ্জ জেগে আছে

হত্যা হলে একটি বৃক্ষ

লড়াই হবে তোমার সাথে’ — এই স্লোগানকে প্রতিপাদ্য করে প্রতিবছরের ন্যায় এ বছরও উদযাপিত হলো উদীচীর বর্ষা উৎসব-১৪৩২।

আজ রোববার (১ আষাঢ়, ১৪৩২) বর্ষার প্রথম দিনে বাংলা একাডেমির নজরুল মঞ্চে নানা আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত হলো বর্ষা উৎসব। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে নাচ, গান, আবৃত্তি, বর্ষাকথনসহ অন্যান্য আয়োজনের মাধমে সাড়ে ১১টায় শেষ হয় উদীচীর এ বর্ষাবরণ উৎসব।

বর্ষা উৎসব-১৪৩২ এ মূল কথক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব। এছাড়া অনুষ্ঠানে গান পরিবেশন করেন উদীচীর কেন্দ্রীয় শিল্পীগোষ্ঠী, গানের দল মাভৈ, রবীন্দ্র সঙ্গীত শিল্পী মহাদেব ঘোষসহ আরও অনেকে। নৃত্য পরিবেশন করেন উদীচীর সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী আদ্রিতা আনোয়ার প্রকৃতি ও স্পন্দন নৃত্যগোষ্ঠী।

উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, ‘আমাদের বর্ষা উৎসব করার প্রধান একটি উদ্দেশ্য হলো; আমাদের দেশে যে পরিবেশ ও প্রকৃতির উপর আগ্রাসী নিপীড়ন চালানো হচ্ছে, উন্নয়নের নামে বন ও পরিবেশ ধ্বংস করা হচ্ছে তার বিরুদ্ধে একটা সোচ্চার প্রতিবাদ করার জন্য।’

তপন আরও যোগ করেন, ‘যারা ক্ষমতায় থাকে তাদের কাছে উন্নয়নের দর্শনটাই অন্যরকম। তারা উন্নয়ন বলতে বুঝে ইট, পাথর, বড় বড় অট্টালিকা। ঢাকা শহরে যে পরিমাণ উদ্যান থাকা দরকার তার ১০ ভাগও নেই। আমরা এ অনুষ্ঠান থেকে পরিবেশের বিপক্ষে যেসব নিপীড়ন তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানাই।’

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি

ডিএসসিসির নির্দেশ অমান্য, সায়েদাবাদ টার্মিনালের ভেতরে যায়নি একটিও বাস কাউন্টার

উত্তরায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

কম্বোডিয়ায় মানব পাচার চক্রের ‘মূল হোতা’ বনশ্রী থেকে গ্রেপ্তার

বিশ্বকাপ ম্যাচ দেখে উত্তরায় বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা

মেট্রোরেলের সেফটি অডিটের পর ২৮ সুপারিশ বাস্তবায়নে নেমেছে ডিএমটিসিএল