হোম > সারা দেশ > ঢাকা

ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান শেষ, খোঁজ মেলেনি দুজনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আমিনবাজারের তুরাগ নদে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। অভিযানে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও দুজন। নিখোঁজদের মধ্যে একজন নারী ও একজন শিশু। এরা হলেন রুপায়ন ও শিশু আলমিনা।

আজ রোববার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত করেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শেখ রবিউল ইসলাম। তবে চ্যানেলে টহল অব্যাহত থাকবে বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা-২ জোনের কমান্ডার আবুল বাশার।

ঘটনার দিন ১৮ জন কয়লাশ্রমিক নিয়ে রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ১০ জনকে জীবিত ও পাঁচজনকে মৃত উদ্ধার করা হয়। গতকাল থেকে আজ পর্যন্ত বিআইডব্লিউটিএ, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সম্মিলিতভাবে উদ্ধার অভিযান চালিয়েছে।

এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নারী, শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়‌। আজ দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েও বাকি দুজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

একই পরিবারের নিখোঁজ পাঁচজনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা গেছে। এরা হলো আরমান (৪), ইমরান (৬), জেসমিন (দেড় বছর) ও সায়লা বিবি (২০)। অন্য পরিবারের ফারহান মনি (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আমিনবাজার নৌ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি আলমগীর শেখ বলেন, প্রতিটি মরদেহের পরিবারকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল, জেলা পুলিশসহ নৌ পুলিশের কয়েকটি দলসহ নৌবাহিনী, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালায়। 

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ছয়জন