হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাবের নতুন মুখপাত্রসহ ৫ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মুখপাত্র হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি কমান্ডার আরাফাত ইসলামের স্থলাভিষিক্ত হবেন। নতুন মুখপাত্রসহ পাঁচ পরিচালককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 

গতকাল রোববার র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। 

বদলি প্রজ্ঞাপনে বলা হয়, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র‍্যাব-৮-এর অধিনায়ক এবং র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসকে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক করা হয়েছে। 

এ ছাড়া র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমানকে র‍্যাব সদর দপ্তরের অপারেশনস উইংয়ের পরিচালক, র‍্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র‍্যাব-৩-এর অধিনায়ক ও র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীরকে র‍্যাব-৫-এর অধিনায়ক করা হয়েছে।

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার