হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। ছবি: সংগৃহীত

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞার এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় বলে জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।

শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এই সচিবের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। দুদকের কাছে এমন তথ্য রয়েছে যে—অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছাড়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাঁর দেশত্যাগ সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ ঘটনার পর পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় এবং পরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর পুলিশ শহীদ খানকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে জানায়, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

সচিবালয় ও যমুনা এলাকায় নতুন করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

‘খুন্তি গরম করে দেওয়া হতো ছ্যাঁকা, শরীর কেটে নিজেরাই করত সেলাই’

প্রাথমিকের ৮৭ শতাংশ শিক্ষক পেশাবহির্ভূত কাজে যুক্ত, গুণগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

সাবেক সচিব হালিম ও অতিরিক্ত সচিব সবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা মামলার রায় ১৭ ফেব্রুয়ারি

পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা অবরোধ, রাজধানীতে যানজট

উত্তরায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক-আরোহী নিহত

শবে বরাত উপলক্ষে আতশবাজি ও বিস্ফোরক বিক্রি-ব্যবহার নিষিদ্ধ

রাজধানীর সিএমএইচ এলাকা থেকে বৃদ্ধা নিখোঁজ ‎

রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত