হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে ইয়াবাসহ মাদক চোরাকারবারী গ্রেপ্তার

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 

রাজধানীর দক্ষিণখানে ইয়াবাসহ নেয়ামত উল্লাহ (২৬) নামের একজন মাদক চোরাকারবারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১ হাজার ২ শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

দক্ষিণখানের আশকোনার সাদিয়া হোটেলের সামনে থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ওই মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই মাদক চোরাকারবারী হলে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসা নাইঘর গ্রামের মোহাম্মদ খানের ছেলে।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আশকোনার সাদিয়া হোটেলের সামনে থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেয়ামত উল্লাহ নামের একজন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তার পরিহিত জিন্সের প্যান্টের দুই পকেট থেকে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি বলেন, এ ঘটনয় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সেই সাথে ওই মাদক চোরাকারবারীর পলাতক সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। 

গ্রেপ্তার হওয়া ওই মাদক চোরাকারবারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি মামুন।

অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

কাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩