হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিধ্বস্ত বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

পাইলট তৌকির ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে পাইলটকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করার কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে আমরা বিমানটির পাইলটকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছি। তিনি সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।’

দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের উদ্ধারকাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে।’

আরও খবর পড়ুন:

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১