হোম > সারা দেশ > ঢাকা

কমিটির দাবিতে ছাত্রলীগ সভাপতি জয়ের গাড়িবহর আটকে বিক্ষোভ 

ঢাবি প্রতিনিধি

কমিটির দাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের গাড়ি আটকে দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা–কর্মীরা। 

আজ রোববার রাত সাড়ে দশটায় নিউমার্কেট এলাকায় জয়ের গাড়িবহর আটকে দেন কলেজের বিক্ষুব্ধ নেতা–কর্মীরা। 

ঢাকা কলেজের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত একাধিক নেতা-কর্মী আজকের পত্রিকাকে বলেন,‘দীর্ঘ দিন যাবৎ আমাদের কলেজে কমিটি নেই। আমাদের কোনো পরিচয় নেই। অথচ আমরা ছাত্রলীগের সবগুলো প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণ করি কিন্তু আমাদের পরিচয় নেই। এটা আমাদের জন্য হতাশাজনক। আমরা জয় ভাইয়ের কাছে কমিটির দাবি জানিয়েছি।’

কলেজের শীর্ষ পদপ্রত্যাশী ফিরোজ হোসেন বলেন,‘আমরা সবাই মিলে কমিটির জন্য জয় ভাইকে অনুরোধ জানিয়েছি। দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করছি। আমাদের কমিটি নেই। ৬ তারিখে জাতীয় সম্মেলন। সম্মেলনের পর কমিটি দেওয়ার সুযোগ নেই। তাই আমার ৫ তারিখের মধ্যে কমিটি দিতে বলেছি।’

মানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেই

বাংলালিংক ও দুই প্রতিষ্ঠান: তিন মাসের নিয়োগে এক যুগ অস্থায়ী

মিরপুরে ককটেল বিস্ফোরণে কুরিয়ার কর্মী আহত

তালা ভেঙে জাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

উদয়ন স্কুলে এআই দিয়ে ছাত্রীর ছবি বিকৃতির অভিযোগ, প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে শাস্তি

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢাকা মেডিকেলে মৃত্যু

মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে থাপ্পড়: হামলা-ভাঙচুরের মামলায় রুমিকে আত্মসমর্পণের নির্দেশ

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে অন্যায্য বললেন ডিএনসিসি প্রশাসক

ডিএসসিসিতে ই-রিকশার নিবন্ধন শুরু, ফরমের দাম ১০০ টাকা

তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার