হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানায় বিদ্যুতায়িত হয়ে মো. শামীম হোসেন (৩২) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের জয়পুরা এলাকার মমো ফ্যাশন লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শামীম হোসেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার রোয়াপাড়া এলাকার আলম আকন্দের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া থেকে নির্মাণশ্রমিকের সহকারী হিসেবে কাজ করতেন।

নিহতের নানা আব্দুল কুদ্দুস বলেন, জয়পুরা এলাকার মমো ফ্যাশন কারখানার ভবনের বর্ধিতকরণ কাজ চলছে। সেখানে আমার নাতি পাঁচতলা কারখানার ছাদে কাজ করছিল। এ সময় ভায়োবিটার মেশিনের তারের লিকেজ থেকে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। কারখানা কর্তৃপক্ষের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও মমো ফ্যাশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।

ওসমানী উদ্যান: ৯ বছরের আধুনিকায়ন শেষে খুলল উদ্যান

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড