হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের থেকে টাকা আদায়, পুলিশের হাতে আটক যুবক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মো. সজীব পাঠান সম্রাট। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে রিকশাচালকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ। আটক যুবকের নাম মো. সজীব পাঠান সম্রাট (২৮)।

আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সদস্যরা তথ্য পান যে, এক ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে রিকশাচালকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব পাঠান সম্রাট পুলিশকে জানান, তিনি এক ব্যক্তির কাছ থেকে সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড সংগ্রহ করে তা ব্যবহার করতেন। ওই আইডি কার্ড দেখিয়ে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন।

আটকের পর সজীবকে যাত্রাবাড়ী থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে এক দিনে ২৩২৩টি মামলা, সবচেয়ে বেশি মিরপুরে

মাদক কারবারে বাধা দেওয়ায় কদমতলীতে যুবককে পিটিয়ে হত্যা

যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৬

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ২৬ জন গ্রেপ্তার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার

সরকারের প্রতিশ্রুতি: হাজার কোটির আবাসন হচ্ছে তিন বস্তিতে

চিড়িয়াখানায় এল কমন ইল্যান্ড আর ওয়াইল্ডবিস্ট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে আইনজীবী রিমান্ডে

রাজধানীতে বিভিন্ন অপরাধে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার শতাধিক