হোম > সারা দেশ > ঢাকা

ব্যক্তিগত দাবি আনার আগে আয়নায় নিজেকে দেখার আহ্বান জনপ্রশাসন সচিবের

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। দেশকে এখন দেওয়ার সময়। ব্যক্তিগত দাবি আনার আগে আয়নায় নিজেকে দেখে আত্মসমালোচনা করবেন, যে আমি কী চাচ্ছি। 

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন ড. মো. মোখলেস উর রহমান। যোগদানের পর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি ড. মোহাম্মদ আনোয়ার উল্লাহ ও মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন সচিব। তিনি আরও বলেন, গত ১৬ বছরের অপশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা যে বিপ্লব করেছে সে মূল্যবোধকে ধারণ করে জনপ্রশাসনের সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি। 

এর আগে দুপুরে ড. মো. মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট। চাকরিজীবনে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের সচিব এবং সরকারি কর্মকমিশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

আরও খবর পড়ুন:

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

ট্রাফিক ব্যবস্থাপনা: রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে