হোম > সারা দেশ > ঢাকা

মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি: খোদা বকশ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট

মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

খোদা বকশ চৌধুরী আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে গ্রেপ্তার হননি মেঘনা। এ ঘটনা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তাই এটা নিয়ে কথা বলা ঠিক হবে না।’

মেঘনার গ্রেপ্তার নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা যা বলেছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার নাই।’

এর আগে গত ১৩ এপ্রিল আসিফ নজরুল বলেন, ‘উনাকে (মেঘনা আলম) বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি সঠিক হয়নি। উনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।’

বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করা হলে খোদা বকশ বলেন, বিশেষ আইনে কাউকে গ্রেপ্তার করা এবারই প্রথম নয়। এর আগেও এই আইনে অনেকে গ্রেপ্তার হয়েছে।

এদিকে ডিবি প্রধানকে বদলির প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলমের ঘটনার সংশ্লিষ্টতা নাই। এটা রুটিন প্রক্রিয়া।’

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ২

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ মে

চাকরি পুনর্বহালের দাবিতে মতিঝিলে ৬ ব্যাংক কর্মকর্তার মানববন্ধন

শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, সোমবার উদ্বোধন

শিশুকে অপহরণের পর হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছর কারাদণ্ড

কেরানীগঞ্জে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় তিন গ্রামের বাসিন্দারা

যাত্রাবাড়ীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ

পূর্বশত্রুতা ও আর্থিক বিরোধের জেরে লম্বু আসাদুলকে হত্যা: পুলিশ