হোম > সারা দেশ > ঢাকা

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও তাঁর পরিবারের ৪২টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন ৪২টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গেছে। দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান এসব অ্যাকাউন্ট অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে-বেনামে জনগণের আমানতের অর্থ লুটপাটসহ ঘুষের বিনিময়ে বিধিবহির্ভূতভাবে ঋণ দেওয়া এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য চার সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়।

তদন্তে দেখা যায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা বিধিবহির্ভূতভাবে ঋণ দেওয়া ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করেছেন, এমন তথ্য পাওয়া যায়। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের লিগ্যাল ডিভিশন থেকে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও তাঁর পরিবারের অন্য সদস্যদের ছত্রচ্ছায়ায় দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ অনুসন্ধান চলছে।

গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

এর আগে গত ২৯ আগস্টে অনুষ্ঠিত ব্যাংকের ৫০৬তম সভার নির্দেশনা অনুযায়ী সিকদার পরিবার ও সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের নামে ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ধারণ করা শেয়ারের তালিকা পাঠানো হয়। উল্লিখিত শেয়ারগুলোর হস্তান্তর স্থগিত/ব্লক করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক ও ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ব্যাংক থেকে অনুরোধ জানানো হয়।

দুদক বলছে, বর্তমানে সিকদার পরিবারের বেশির ভাগ সদস্য বিদেশে রয়েছেন। বিদেশে থেকে তাঁরা তাঁদের স্বার্থসংশ্লিষ্ট শেয়ারগুলো বিক্রি বা স্থানান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তথ্য পাওয়া যায়। যেহেতু উক্ত বিও অ্যাকাউন্টের মাধ্যমে সিকদার পরিবারের সদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের নামে অর্জিত শেয়ারগুলো বিক্রি বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে, সে জন্য এসব বিও অ্যাকাউন্ট অবিলম্বে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

অর্থ লুটে দায়ী ব্যক্তি–প্রতিষ্ঠান কর্তৃত্ব ফিরে পাওয়া কল্যাণকর হবে না: ইফতেখারুজ্জামান

আলোচিত সমন্বয়ক রিয়াদ এবার হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ

ইবি শিক্ষিকা হত্যা: লিখিত স্টেটমেন্টে হত্যার কথা স্বীকার করলেন অভিযুক্ত ফজলুর

খিলগাঁওয়ে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৫০ ভরি সোনা-রুপা লুটের দাবি

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

‘দেশে ফিরে মনভরে শ্বাস নিতে পারছি’

প্রথম রিটার্নেই ২ কোটি টাকার ঘোষণা এপিএসের গাড়িচালক ভাইয়ের

ছোট কাগজের দুনিয়া ছোট

আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার ফল প্রকাশের দাবিতে অবস্থান