হোম > সারা দেশ > ঢাকা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ নামে এল বৈষম্যবিরোধীদের নতুন সংগঠন

ঢাবি সংবাদদাতা

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠকদের নেতৃত্বে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করেছে। আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্যসচিব করে ৬ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যাত্রা শুরু করেছে এ সংগঠন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটিও প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে দলের নাম এবং কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

প্রাথমিকভাবে সংগঠনটির কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্যসচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আশরেফা খাতুনকে মনোনীত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আব্দুল কাদেরকে আহ্বায়ক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মহির আলমকে সদস্যসচিব, সিনিয়র সদস্যসচিব আল-আমিন সরকার, হাসিবুল ইসলামকে মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদিকে মুখপাত্র করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া জাহিদ আহসান একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের, তাহমিদ আল মুদাসসির চৌধুরী বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। আশরেফা খাতুন এবং রিফাত রশিদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মহির আলম গণিত বিভাগের, হাসিবুল ইসলাম এবং রাফিয়া রেহনুমা হৃদি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। লিমন মাহমুদ হাসান ইংলিশ স্পিকিং ফর আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল) বিভাগের এবং আল-আমিন সরকার সরকার ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

কেরানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীনসহ ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

জুলাইয়ের গল্প শুধু গল্প নয়, ইতিহাস

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা