হোম > সারা দেশ > ঢাকা

ফারাজ সিনেমার বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত সোমবার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশে প্রদর্শন বন্ধে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়।

পরে হাইকোর্ট আদেশের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেন। ওই দিন সকালে খাস কামরায় সিনেমাটি দেখে আদালত আদেশ দেবেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম। তিনি বলেন, ‘ভারতীয় সিনেমাটিতে অবিন্তার পোশাক-পরিচ্ছদ এমনভাবে দেখানো হয়েছে, যা আমাদের সভ্য সমাজে কখনো পরিধান করে না। এখানে মেয়েটিকে চারিত্রিকভাবে অবনমিত করা হয়েছে। বাংলাদেশের র‍্যাব-পুলিশকে এখানে ব্যর্থ দেখানো হয়েছে। এসব কারণে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে সিনেমাটি আসা উচিত না।’

এর আগে ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ সংবাদ সম্মেলনে দেশের প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি না দেওয়ার দাবি জানান।

রাজধানীর শাহজাহানপুরের গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২, মিরপুরেই শতাধিক

রাজধানীর মগবাজারে পিকআপ-মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে নিহত ২

রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা, আটক স্বামী

পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ‘ভুয়া’ ফেসবুক-হোয়াটসঅ্যাপ, বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ

জুরাইনে ৫ ককটেলসহ যুবক গ্রেপ্তার, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার

কামরাঙ্গীরচর বেড়িবাঁধের পাশে মিলল খণ্ডিত ২ হাত

এক সপ্তাহে হকার সমস্যা সমাধানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পৌর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানে বাপার ৬ দফা সুপারিশ

১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার