হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কমান্ডার আরাফাত ইসলাম। বুধবার (২৪ এপ্রিল) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হলেন।

র‌্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে, কমান্ডার আরাফাত ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর একজন চৌকশ অফিসার। তিনি ১৯৯৫ সালে ৩৫তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ সালের ১ জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন।

তিনি দীর্ঘদিন নৌবাহিনীতে ছোট ও মাঝারি বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কমান্ডার আরাফাত ইসলাম দেশে ও বিদেশে নৌবাহিনীর বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। 

কমান্ডার আরাফাত ইসলাম ২০২২ সালের ২৬ ডিসেম্বর প্রেষণে র‌্যাব ফোর্সেসে যোগদান করেন। তিনি ২০২৩ সালের ২০ জানুয়ারি থেকে চলতি বছরের ২৩ এপ্রিল পর্যন্ত র‌্যাব-১৩-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি র‌্যাব-১৩-এর অধিনায়ক হিসেবে সততা, দক্ষতা ও একনিষ্ঠভাবে দীর্ঘ এক বছর তিন মাস দায়িত্ব পালন করে র‌্যাবের আভিযানিক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। এ ছাড়া তিনি রংপুর বিভাগীয় অঞ্চলে জঙ্গি দমন অভিযান, ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, মাদকবিরোধী অভিযানসহ অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

এ ছাড়া তিনি র‌্যাব-১৩-এ দায়িত্ব পালনের সময়ে র‌্যাব-১৩ প্রথমবারের মতো ২০২২-২০২৩ অর্থবছরে প্রশাসনিক দক্ষতায় শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে।

কমান্ডার আরাফাত ইসলাম ২০০৭-২০০৯ সাল পর্যন্ত র‌্যাব-৪ ও র‌্যাব-৫-এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ

ডিএনসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর, সম্পাদক রাজিব

রাজধানীতে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

গুলশান ও বনশ্রীতে ২ কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

প্রাইভেট কার থেকে গুলি ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

মানব পাচার মামলায় অভিযুক্ত: মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৬ দিনের রিমান্ডে

নবীন ফ্যাশনের দোকান বন্ধ: আদালতে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছাল