হোম > সারা দেশ > ঢাকা

পাঁচতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু, পাশের ফ্ল্যাটের তরুণীর বিরুদ্ধে অভিযোগ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগে পাঁচতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে আবিদা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের ফ্ল্যাটের নিটল (২৬) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ ৪৬১ নম্বর বেলাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। স্বজনেরা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আবিদার বাবার নাম মো. আসিফ। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শীবচর বাজার এলাকায়। তাঁরা ওই পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন।

পরিবার জানায়, পাঁচতলা বাড়িটির তৃতীয় তলায় থাকে শিশুটির পরিবার। বিকেলে ছাদে খেলছিল শিশুটি। এর কিছুক্ষণ পর তাঁরা খবর পান, আবিদা ছাদ থেকে পড়ে গেছে। তখন তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এ এম তাজমুল করিম জানান, ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের ভাড়াটেদের সঙ্গে কথা বলে। এ সময় তাঁদের কাছ থেকে জানা যায়, শিশুটির পরিবারের পাশের ফ্ল্যাটের ভাড়াটে নিটল নামের এক তরুণী তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তাজমুল করিম আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ‎১

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক

পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ

বিটিআরসির চিঠির আলোকে পাওনা নিষ্পত্তি চান জিপির সাবেক কর্মীরা

ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১

দারুস সালামে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

সিএমএম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, দুজন গ্রেপ্তার

রাজধানীর উত্তরখানে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫