হোম > সারা দেশ > ঢাকা

রমনা পার্কের সামনে মোটরসাইকেল ধাক্কায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি, ঢাকা

রাজধানীর রমনা পার্কের সামনের রাস্তায় মোটরসাইকেল ধাক্কায় তৃষ্ণা সাহা (৫০) নামে এক নারী মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় তৃষ্ণার সাথে থাকা বান্ধবী কল্পনা পাল জানান, তারা প্রতিদিন বিকেলেই রমনা পার্কে হাটতে যান। আজ বিকেলেও দুজন একসাথে পার্কে হাটতে যান। পার্ক পুরোটা ঘুরে বাসায় ফেরার জন্য পার্কটির এক নম্বর গেট দিয়ে বের হন দুজন। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তৃষ্ণাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান। মোটরসাইকেলটি বেপোরোয়া গতীতে চালাচ্ছিল চালক। 

পথচারী মো. সজিব জানান, মোটরসাইকেলটি শেরাটন হোটেলের দিকে যাচ্ছিল। রমনা পার্কের এক নম্বর গেটের সামনেই ওই নারীকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর মোটরসাইকেলটিও রাস্তায় পড়ে যায়। দেখতে পেয়ে ওই নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে রমনা থানার উপ পরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন ভুইয়া জানান, মোটরসাইকেল ধাক্কায় ওই নারী মারা গেছে। ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে মেয়ে মিথি সাহা হাসপাতালে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, তাদের বাড়ি টাঙাইল জেলায়। তার বাবা উত্তম কুমার সাহা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী করেন। মা তৃষ্ণা সাহা গৃহিণী ছিলেন। তারা দুই বোনসহ মা বাবাকে নিয়ে পল্টন বিজয় নগর এলাকার একটি বাসায় থাকেন।

রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাস ও এক কাভার্ড ভ্যানে আগুন

বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ

‘মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করলেই শ্রমিকেরা হয়ে যান তৃতীয় পক্ষ’

আবাসিক হলে পুলিশি হামলা, অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের প্রতিবাদ

রাজধানীতে বাসে আগুন

গোপালগঞ্জের আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও আধিপত্য মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ

রাজধানীতে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলার’ উদ্বোধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ