হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক অধরার বিরুদ্ধে রাজারবাগ পিরের মুরিদের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রাজারবাগ পিরের বিরুদ্ধে প্রতিবেদন করায় বেসরকারি টেলিভিশন আরটিভির স্টাফ রিপোর্টার অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে চলতি বছরের ১৩ মে মামলাটি করেন শাকেরুল কবির নামে এক ব্যক্তি। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম গতকাল সোমবার আরটিভিতে চিঠি দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, রাজধানীর রাজারবাগ দরবার শরিফের পির দিল্লুর রহমান ও তাঁর সিন্ডিকেটের বিরুদ্ধে মামলাবাজি, সারা দেশে অসংখ্য মানুষকে হয়রানি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন করেন অধরা ইয়াসমিন। 

রাজারবাগ দরবার শরিফের পির দিল্লুর রহমানের অন্যতম সহযোগী শাকেরুল কবির বাদী হয়ে ওই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৪,২৫ ও ২৯ ধারায় মামলাটি করেন। 

এ ব্যাপারে সাংবাদিক অধরা ইয়াসমিন বলেন, ‘দু’মাস আগে রাজারবাগ পির সিন্ডিকেটের অপকর্ম নিয়ে অপরাধবিষয়ক প্রতিবেদন করেছিলাম। সেই নিউজ নিয়ে খুব তোলপাড় হয়। রাজারবাগ দরবার শরিফের পক্ষ থেকে নিউজ সরানোর জন্য বলা হয়। হঠাৎ গতকাল রাজধানীর তেজগাঁও থানা থেকে আমাকে জানানো হয় আমার নামে একটা চিঠি আছে। সেই চিঠি হাতে পেয়ে বুঝতে পারলাম আমার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে। মামলার কাগজ তোলার পর জানতে পারলাম, রাজারবাগ দরবার শরিফের মুরিদ, মামলাবাজ সিন্ডিকেটের মূল হোতা শাকেরুল কবির মামলাটি করেছেন।’ 

অধরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি ও তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতিসহ বেশ কিছু সংগঠন।

অবহেলায় রোগীর মৃত্যু: হৃদরোগ ইনস্টিটিউটসহ দুই হাসপাতালের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৯ জুলাই

এবার ব্যবসায়ী হত্যা মামলায়ও জামিন পেলেন আবুল বারকাত

আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত ১৯ শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত, বাধ্যতামূলক অবসরে ১

তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের দুই ঘণ্টা সড়ক অবরোধ

বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর ও অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি

​রাজধানীর শনির আখড়ায় বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

কামরাঙ্গীরচরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২

আশুলিয়ায় মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার