হোম > সারা দেশ > ঢাকা

সাভারে মধ্যরাতে বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

সুলতান হোসেন সাগর (২২)। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে পূর্বশত্রুতার জের ধরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার ডগরমোরা মহল্লায় এ ঘটনা ঘটে।

সুলতান হোসেন সাগর ডগরমোরা মহল্লার তসলিম চৌধুরীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর রামগঞ্জে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘শফিক নামে স্থানীয় এক বন্ধুর সঙ্গে সাগরের শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরেই গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শফিকসহ আরও কয়েকজন কৌশলে সাগরকে বাসা থেকে ডেকে আনেন। এরপর তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁর বাঁ হাঁটুর ওপরে ছুরি দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে বন্ধুরা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাগরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা আমাকে জানিয়েছেন।’

জানতে চাইলে সাগরের মা লতা বেগম বলেন, ‘আমার ছেলেরে আগে থিকাই এলাকারই এক পুলা হুমকি দিত বইলা শুনতাছি। তাইলে অরাই আমার সাগররে মারছে।’

আজ বুধবার সকালে যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা