হোম > সারা দেশ > ঢাকা

সাজা এড়াতে সাত বছর তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ছিলেন বিল্লাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদক মামলায় দুই বছরের সাজা থেকে বাঁচতে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে সাত বছর পলাতক ছিলেন মো. বিল্লাল হোসেন। তবু শেষ রক্ষা হয়নি। শনিবার বাড্ডা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা-পুলিশ।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ২০১২ সালের ৭ সেপ্টেম্বর বিল্লালকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে বের হয়ে মামলার দায় থেকে বাঁচতে তিনি শাহ আলী থানা এলাকা ছেড়ে চলে যান। পলাতক থাকা অবস্থায় ওই মাদক মামলায় বিচারিক আদালতে আসামি বিল্লালের দুই বছর সাজা হয়।

আমিনুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে শাহ আলী থানা-পুলিশ তাঁর অবস্থান নিশ্চিত হয়। পরে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে বিল্লাল তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আঙুলের ছাপ মিলিয়ে তাঁর প্রকৃত নাম, ঠিকানা ও পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।’

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধের নির্দেশ

চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদল নেতা গ্রেপ্তার

‎জাতীয় নিরাপদ সড়ক দিবসে সায়েদাবাদে বিআরটিএর রোড শো

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জে বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, মহাসড়ক অবরোধ