হোম > সারা দেশ > ঢাকা

দাফনের ৫ মাস পর তালায় কবর থেকে নারীর মরদেহ উত্তোলন

তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় দাফনের পাঁচ মাস পর নাছরিন বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতদের নির্দেশে ময়নাতদন্তের জন্য রায়পুর গ্রামের কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়। তিনি ওই গ্রামের রফিক শেখের স্ত্রী।

মরদেহ তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নিহত পরিবারের লোকজন সেখানে ছিলেন।

নিহতের স্বামী রফিক শেখ বলেন, ‘ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করি। নাসরিন একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকে। গত ১০ জুন সকালে জানতে পারি আমার স্ত্রী মারা গেছে। বাড়িতে এসে দেখি দাফনের কার্যক্রম শুরু হয়ে গেছে।’

রফিক শেখ আরও বলেন, ‘তার মৃত্যুতে আমি অসুস্থ হয়ে পড়ি। পরে গ্রামবাসী জানাজা শেষে কবর দেয়। পরে জানতে পারি যেদিন নাসরিন মারা যায় ওই দিন রাতে তাকে কল দিয়েছিল মাছিয়াড়া গ্রামের আলমগীর গাজী ও আবুবকর গাজী।’

জানা গেছে, এ ঘটনায় রফিক শেখ বাদী হয়ে গত ২৬ জুলাই আলমগীর গাজী, আবুবকর গাজীর নাম উল্লেখ করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে নাছরিন বেগমের মরদেহ কবর থেকে তোলা হয়েছে।

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুনের ৩ ভাগনে গ্রেপ্তার

ঢাকায় শ্যালিকার বাসা থেকে দুলাভাইয়ের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, গ্রেপ্তার ৩

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধের নির্দেশ

চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদল নেতা গ্রেপ্তার

‎জাতীয় নিরাপদ সড়ক দিবসে সায়েদাবাদে বিআরটিএর রোড শো

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা