হোম > সারা দেশ > ঢাকা

‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’, অনুসারী বাড়ছে দ্রুতই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ব্রয়লার চিকেন। ফেসবুক থেকে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ফোনালাপের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ফেসবুক পেজ। এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই চালু হওয়া পেজটি থেকে দিনভর আন্দোলনের খবর, ছবি ও ভিডিও প্রকাশ করা হচ্ছে।

ব্যক্তিগত ব্লগ ক্যাটাগরিতে পেজটি খোলা হয়েছে। খুব দ্রুতই এর অনুসারীর সংখ্যা বাড়ছে। পেজ খোলার পর মাত্র ১৯ ঘণ্টার মধ্যে এর অনুসারীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যায়। পেজটির বায়োতে লেখা হয়েছে, ‘আমরা অপমানিত হইনি, জাগ্রত হয়েছি।’

আজ মঙ্গলবার সারা দিন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি, ভিডিও ও আপডেট প্রকাশ করা হয় পেজটি থেকে।

এদিকে রাজধানীর উত্তরা, ঢাকা শিক্ষা বোর্ড, সায়েন্স ল্যাবসহ বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে শোনা গেছে ‘তুমি কে, আমি কে–ফার্মের মুরগি, ফার্মের...’ এবং ‘কে বলেছে, কে বলেছে–শিক্ষামন্ত্রী, শিক্ষা...’—এমন স্লোগান।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে একজন পুরুষকে এক নারীর সঙ্গে ফোনে কথা বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে ওই পুরুষ বলেন, ‘এরা (এইচএসসি পরীক্ষার্থী) তো ফার্মের মুরগি...কিন্তু মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে...।’

পরে তিনি পরীক্ষা, বৃষ্টি এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়েও কথা বলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অডিওতে শোনা পুরুষ কণ্ঠটি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের।

এ প্রসঙ্গে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। এ ব্যাপারে আমি বলতে চাই, আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলি নাই। যদি কেউ কষ্ট পেয়ে থাকে, সিম্পলি দুঃখপ্রকাশ করছি।’

‘ব্রয়লার চিকেন পার্টি’ পেজটির একটি পোস্টে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে লেখা হয়েছে, ‘জনাব মিলন সাহেব, এই “ফার্মের মুরগীরা” রাস্তায় না নামলে আপনার মতো ওয়াটারমিলনের আজ মন্ত্রী হওয়া হতো না। আপনি আপনার ওই চেয়ারের সম্মানটুকু ধরে রাখতে টোটালি ব্যর্থ। তাই হাঙ্কিপাঙ্কি বাদ দিয়ে সসম্মানে গদি থেকে নেমে যান।’

এর আগে গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ নামে পেজ খোলা হয়। অল্প সময়েই সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

কেরানীগঞ্জে সিংহ নদী দখল: বহুতল ভবনসহ ৫ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিবালোকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

মগবাজার থেকে নিখোঁজ বাহার উল্লাহ, সন্ধান চায় পরিবার

মোবাইল ব্যবহারে নিষেধ স্বামীর, ৩ মাসেও মেয়ের মৃত্যুর খবর জানত না পরিবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে যাত্রা শিক্ষার্থীদের একাংশের

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলা: জাতিসংঘের অধীনে বিচার দাবি বরকত উল্লাহ বুলুর