হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গতকাল রোববার রাতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করা হয়েছে। আজ সোমবার ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। 

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মশাল মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, মধুর ক্যানটিন, সূর্য সেন হল ও উপাচার্যের বাসভবন হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। 

এ সময় মিছিল থেকে নানা স্লোগান দেওয়া হয়। 

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘ছাত্রলীগ থাকবে কি না, সেটা ১৫ জুলাই ঠিক হয়ে গেছে। ছাত্রলীগ-আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে ৫ আগস্ট। ফ্যাসিবাদের পুনর্বাসন আর কখনো হবে না।’ 

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনি বঙ্গভবনের বিলাসিতা নিয়ে নিজের রাস্তা মাপুন।’ এ সময় আরও বক্তব্য দেন সমন্বয়ক আব্দুল কাদের, উমামা ফাতেমা প্রমুখ।

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই

রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরাদ্দের চাল কম দামে ক্রয় প্রভাবশালী চক্রের

রাজস্ব আদায় না বাড়ায়, বাড়ছে ঋণনির্ভরতা

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা

চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে