হোম > সারা দেশ > ঢাকা

দোহারে বসতঘরে পেট্রল ঢেলে দুর্বৃত্তের আগুন, শিশুসহ আহত ৫

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর এলাকায় রাতের আঁধারে পেট্রল ঢেলে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে তিন শিশুসহ পাঁচজন। আহতরা হলেন— শেখ জুলহাস (৪৮), তার স্ত্রী ফাহিমা বেগম (৩৮), ছেলে জুনায়েদ (১০), মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৪) ও ভাতিজি তাবাছ্ছুম (১০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে শেখ জুলহাস তাঁর ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। এ সময় তাঁর ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে ঘরের বাইরে থেকে তালা দেখে দেয়াল ভেঙে তাঁদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দোহার ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরে ছাই হয়ে যায় ঘরের সবকিছু। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ আহতদের আত্মীয় ও প্রতিবেশীদের। 

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় আহতের পরিবার দোহার থানায় একটি অভিযোগ করেছেন এবং মামলা প্রক্রিয়াধীন।

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মগবাজারে ভোরবেলায় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা

৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কেরানীগঞ্জে নিজ বাসায় যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল চুরি, ডিএনসিসির ট্রাকচালক আটক

অতি. ডিআইজির বাড়ি: ৫ আগস্টের পর খোলা হয় সেই বাড়ির সিসি ক্যামেরা

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা: প্রচারের অভাবে সাড়া নেই ‘ক্লিন কেয়ার’ অ্যাপে