হোম > সারা দেশ > ঢাকা

মহাখালীতে অজ্ঞান পার্টির কবলে প্রাইভেট কারচালক, খোয়া গেল লাখ টাকা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. সুমন (৩৫) নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। তাঁর কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার। 

আজ সোমবার বেলা ২টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পরিবার। পরে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সুমনের স্ত্রী সুমি আক্তার বলেন, তাঁদের বাসা বনানীর কড়াইল বস্তিতে। তাঁর স্বামী সুমন প্রাইভেট কারচালক। উত্তরা আজমপুর এক মালিকের গাড়ি চালান। সকালে বাসা থেকে উত্তরা যান। সেখান থেকে মোটরসাইকেল কিনতে যাওয়ার কথা ছিল। তাঁর কাছে ১ লাখ ২৫ হাজার টাকা ছিল।

সুমি আক্তার আরও বলেন, ‘দুপুরে স্বামীর মোবাইল ফোন থেকে সংবাদ পাই সে মহাখালী বাসস্ট্যান্ডে অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে অচেতন অবস্থায় বাসায় নিয়ে যাই। অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে তার কাছে মোবাইল পাওয়া গেলেও টাকা পাওয়া যায় নাই। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে টাকা নিয়ে গেছে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মহাখালীতে অজ্ঞান পার্টির খপ্পড়ে পরে এক গাড়িচালক হাসপাতালে ভর্তি হয়েছেন। জরুরি বিভাগ থেকে তাঁকে পাকস্থলী ওয়াস করা হয়েছে। পরিবার থেকে অভিযোগ করা হয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।

গান–গল্পে ছায়ানটে উদ্‌যাপন কবি সুফিয়া কামালের জন্মদিন

চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাথরুমের সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার

ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

রাজধানীর শ্যামপুরে নিজ ঘরে ঝুলছিল কলেজশিক্ষার্থীর লাশ

রাজধানীর খিলক্ষেতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

বিদেশে পড়তে আগ্রহীদের জন্য ঢাকায় চলছে দুই দিনব্যাপী মেলা

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বৃদ্ধ কয়েদির মৃত্যু

একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ

চলচ্চিত্র শিল্প: সিনেমা হলের পর্দায় বিশ্বকাপ চলচ্চিত্রের ব্যবসায় দুশ্চিন্তা