হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ভূমি কর্মকর্তার ওপর হামলা খাসজমি দখলদারদের

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার 

সাভারে সরকারি জমি উদ্ধারের চেষ্টা ভূমি অফিসের। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে সরকারি জমি উদ্ধারের জন্য দখলদারদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় ভূমি অফিসের এক কর্মকর্তা। আজ বুধবার বিকেলে শ্যামলাশী এলাকায় হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা। তাঁকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার রাজস্ব সার্কেলের সরকারি কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছু লোক শ্যামলাশী এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি ভূমি দখল করে রেখেছেন। তাঁরা ওই জমিতে অবৈধভাবে বিভিন্ন স্থাপনাও নির্মাণ করেছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের পর তাঁদের অপসারণের উদ্যোগ নেওয়া হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সার্ভেয়ার আব্দুল করিম বুধবার বিকেলে শ্যামলাশী যান। এ সময় তাঁরা সরকারি জমি থেকে সরে যাওয়ার জন্য দখলদারদের নোটিশ দেওয়ার চেষ্টা করেন।

হামলায় আহত ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীর আলম বলেন, ‘দখলদারেরা নোটিশ দেখেই উত্তেজিত হয়ে পড়েন। এ নিয়ে কথা বলার একপর্যায়ে তাঁরা আমার ওপর হামলা চালান। তাঁরা আমাকে মারধরের পাশাপাশি মাথায় ইট দিয়ে আঘাত করেন। এ সময় সঙ্গে থাকা আব্দুল করিম প্রাণের ভয়ে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে আমাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিরাজুর রেহান পাভেল বলেন, জাহাঙ্গীর আলমের মাথার আঘাত গুরুতর। তাঁকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ভূমি কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন