হোম > সারা দেশ > ঢাকা

শহীদি মার্চের জন্য রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

ঢাবি প্রতিনিধি

শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘শহীদি মার্চে’ যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষক, ছাত্র-শ্রমিকসহ সব স্তরের মানুষ। আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার ঘোষণা থাকলেও এখনো জড়ো হচ্ছে মানুষ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, রাজধানীর সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহীদি মার্চের কেন্দ্রস্থলে জড়ো হচ্ছে।  

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ, নূরজাহান বেগম উচ্চবিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইমপেরিয়াল কলেজ, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, খিলগাঁও মাকজালুল উলুম মাদ্রাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিত হতে দেখা যায়। 

শুধু শিক্ষার্থীরা নয়, যোগ দিয়েছেন শিক্ষক, রিকশাওয়ালা, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ। এ সময় ছাত্র-জনতা ‘আমাদের শহীদেরা, আমাদের শক্তি’, ‘আবু সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘২৪ আমাদের বিশ্বাস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ একাধিক স্লোগান দেন।  

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকা উড়িয়ে আন্দোলনস্থলে যোগ দিচ্ছেন। কেউ কেউ শহীদদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। কেউ বাংলাদেশের পতাকার সঙ্গে ফিলিস্তিনের পতাকাও উড়িয়েছেন। শহীদি মার্চটি রাজু থেকে নীলক্ষেত, কলাবাগান, ধানমন্ডি ২৭, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে।

রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মেকআপ আর্টিস্ট সাদিয়াকে ধর্ষণের পর হত্যা, প্রেমিক আশরাফকে আসামি করে মামলা

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

বিদেশি শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করে দিল সিআইডি

হাটবাজার ও শপিং মলে জাল নোট সরবরাহ করতেন তাঁরা

ছেলের সঙ্গে ধস্তাধস্তি, বাবা নিহত

সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ সেপ্টেম্বর

ফেসবুকে ‘তান্ত্রিক’ সেজে অর্থ আত্মসাৎ, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৩

যুবদল কর্মী ইউসুফ হত্যা: পরিকল্পনাকারীসহ চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের কথা জানাল ডিবি