হোম > সারা দেশ > ঢাকা

ঢাবিতে আবরার ফাহাদ স্মৃতি সংসদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, সমাবেশ পণ্ড 

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ ব্যানারে আয়োজিত এই স্মরণসভা কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। 

হামলায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের বেশ কয়েকজন আহত হয়। এতে উভয় পক্ষের ধস্তাধস্তি হতেও দেখা যায়। পণ্ড হয়ে যায় পূর্বনির্ধারিত সমাবেশ। 

একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, আবরার ফাহাদ স্মৃতি সংসদের কর্মসূচি শুরু হলে ছাত্রলীগের নেতা কর্মীরা বাধা দেয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগের নেতা কর্মীরা আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যদের ওপর হামলা করে। 

আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত। 

হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম. এম মহিন উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব খান, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন রহমান, মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, উপ-দপ্তর সম্পাদক শিমুল খান, আব্দুর রাহিম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের কয়েক শো ছাত্রলীগ নেতা কর্মীরা অংশ নেয়। 

ঘটনাস্থলে উপস্থিত থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব খান আজকের পত্রিকাকে বলেন, ‘তারা ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি পালন করে। আমরা তাদের জিজ্ঞাসা করতে আসি তারা বিশ্ববিদ্যালয় ছাত্র কি না। এ সময় তারা কিছু না দেখিয়ে আমাদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।’

রাজধানীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন

রমনায় আপাতত কোনো হুমকি নেই: র‍্যাবের মহাপরিচালক

পয়লা বৈশাখে আংশিক বন্ধ শাহবাগ, সারা দিন বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান আসামি মঈন গ্রেপ্তার

জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ দিল টিআইবি

ডাকাতির চেষ্টার সময় জোড়া খুন: ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

হজযাত্রার প্রস্তুতি দেখতে হজ ক্যাম্প-বিমানবন্দর পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি

মোহাম্মদপুরে গ্যাংপ্রধান ‘অ্যালেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা করল অপর গ্রুপ