হোম > সারা দেশ > ঢাকা

ভাষার যত্ন নিতে হবে: গোলাম রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনেক ভাষাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভাষা মানুষের যোগাযোগ, সংস্কৃতি ও সৃজনশীল বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে টেকনোলজি ব্যবহার করে একে সাধারণ মানুষের জন্য সহজ পাঠ্য করে তুলতে হবে। ভাষা আমাদের ভাবনার সঙ্গে জড়িয়ে আছে। তাই ভাষার যত্ন নিতে হবে বলে মন্তব্য করেন আজকের পত্রিকার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান। 

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কমিউনিকেশন টুডের পক্ষ থেকে এক ওয়েবিনারে এ কথা বলেন তিনি। আলোচনায় সকল ভাষার বিস্তার, প্রসার ও সংরক্ষণে টেকনোলজির ব্যবহারের গুরুত্ব ও ভাষার পরিবর্তন নিয়ে আলোচনা করেন বক্তারা। 

ড. মো. গোলাম রহমান বলেন, ‘আমরা এমন একটি দেশে বাস করি যেখানে বেশির ভাগ মানুষের একটাই ভাষা তা হচ্ছে, বাংলা। কিন্তু বাংলা ভাষাকে এখনো আমাদের অফিস আদালতের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে না। এর অনুবাদ অনেক সময় সাধারণ মানুষের বোঝার জন্য সহজ হয়ে ওঠে না।’ টেকনোলজি ব্যবহারের মাধ্যমে এর অনুবাদ, ভাষার ব্যবহার ও বিকাশ সহজ করে তোলার আহ্বান জানান তিনি। 

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশনের আঞ্চলিক পরিচালক মৃণাল চ্যাটার্জির আলোচনায় উঠে আসে বিভিন্ন ভাষার উৎস, পরিবর্তন,  ব্যপকতা, বিকাশ ও প্রসারের বিষয়গুলো। তিনি বলেন, ‘ভাষার উৎপত্তি হয় মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্য। সব ভাষার উৎস একটিই ছিল। তাই কোন ভাষাকেই ছোট করে দেখার সুযোগ নেই। সব ভাষাই সমান গুরুত্বপূর্ণ।’ 

আরও পড়ুন:

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: দুই যমজ সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা

আদ-দ্বীন হাসপাতালে আতঙ্ক, রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনেরা

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: ভেন্টিলেশনহীন ‘দমবন্ধ’ পরিবেশ নিয়ে ক্ষোভ

সার্জেন্টের তৎপরতায় ছিনতাই হওয়া গরু-ছাগলভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩

প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় ঈদের ঢাকা

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: মাতৃত্বের আনন্দ ছাপিয়ে কান্নার রোল