হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জের সেই কারখানা থেকে ৪ মৃতদেহের হাড়গোড় উদ্ধার

প্রতিনিধি, ঢামেক

অগ্নিকাণ্ডের দুই মাস পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুড বেভারেজ কারখানা থেকে আরও চার মরদেহের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর সারে ১২টা থেকে বেলা ৩টার মধ্যে এই হাড়গোড় উদ্ধার করে পুলিশ। পরে ডিএনএ ও বয়স নির্ধারণের জন্য ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বলেন, `গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে খবর পাই হাশেম ফুডে আগুনের ঘটনায় মাথার খুলিসহ হাড়গোড় পাওয়া গেছে।' 

এসআই জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভবনের চারতলায় গলিত রেজিন ও ফয়েলের নিচে দুটি মাথার খুলি ও অসংখ্য হাড়গোড়।  পরে সেগুলো মিলিয়ে চার মৃতদেহের হাড়গোড় হয়েছে। সেগুলোর বয়স ও পরিচয় শনাক্তের জন্য ডিএনএ প্রয়োজন। সে জন্য মাথার খুলি ও হাড়গোড় ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

এর আগে গত ৮ জুলাই বিকেলের দিকে হাশেম ফুড বেভারেজ কারখানায় অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যায় ৪৮ জন। হাসপাতালে মারা যায় তিনজন। এর মধ্যে ৪৫টি মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনটি মরদেহ শনাক্ত না হওয়ায় মরচুয়ারিতে রাখা হয়েছে।

দুর্নীতির মামলায় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

রাজধানীতে মধ্যরাতে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত তরুণ মারা গেছেন

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাশার ২ দিনের রিমান্ডে

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের তাগিদ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাবে: দিলারা চৌধুরী

অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: স্বামী সাফি উল্লাহকে জামিন দেননি আদালত