জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের সাবেক শিক্ষার্থী সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক ও ইসলামী ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ড. দৌলতুন্নাহার খানম বেবি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ব্যাংক এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেছার আহমেদ। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাহী কমিটির সদস্য এবং সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলনী ও ১৪তম দ্বিবার্ষিক সাধারণ সভায় ৪১ সদস্যের এই কমিটি নির্বাচন করা হয়। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তনে গত শনিবার বিকেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে সকালে ‘প্রাক-বাজেট ২০২৬-২০২৭: অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জনমুখী বাজেট গঠনে আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সহসভাপতি পদে ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, এম মফিজুল ইসলাম, দীল মোহাম্মদ, সিদ্দিকুর রহমান মোল্লা কামাল, উৎপল কুমার সাহা, এম গোলাম মোস্তফা, মো. তাহিয়াত হোসেন ও বিধান ত্রিপুরা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল করিম, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার ও মুহাম্মদ মাহবুব আলম স্বপন, সহ-সম্পাদক পদে মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল ও মুহাম্মদ হাদিউজ্জামান সৌরভ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ এসরারুল হক সোপেন ও অধ্যাপক আয়েশা সিদ্দিকা রাসু, মহিলা বিষয়ক সম্পাদক পদে শামীম আরা সুলতানা গনি (নিলু), সহ মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, শিক্ষা-গবেষণা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক তৌফিকুল ইসলাম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাহানোয়ার সাইদ শাহীন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মো. আল আমিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শামসুল আরেফিন রাজিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. রাজিয়া মাহবুবা আক্তার শরমিন, এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. ইয়াছিন আলী নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে এইচ এম মাহফুজুর রহমান, মো. মঈন উদ্দিন, মাসুম আলী, মো. গোলাম রাব্বানী, জামশেদুর রহমান রুবেল, নুরুন নবী নবাব, মো. আবদুস সোবাহান, নেওয়াজ খুরশিদ আহমেদ, আনোয়ার ফারুক তালুকদার শামীম, লাইলা হাসিন, মো. শামসুল আলম পাভেল, মো. কামাল হোসেন, নুসরাত আফরোজ তানিয়া, তাহের মাহমুদ ও ইসতিয়াক রায়হান শুভ নির্বাচিত হয়েছেন।