হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মুগদা-মদিনাবাগ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মাহিন আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে মতিঝিল আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। অন্যদিকে, রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬০) এক নারী নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মুগদার মদিনাবাগ বাজার এলাকায় ময়লার গাড়ির ধাক্কায় আহত হয় মাহিন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মৃত্যু হয় তার। মাহিন কিশোরগঞ্জের বাজিতপুরের মাসুম মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে মুগদা মামা-ভাগনে গলি এলাকার একটি বাসায় থাকত। 

মাহিনের বড় ভাই মাহফুজ আহমেদ জানান, রাতে মাহিন বাসা থেকে বেরিয়ে এক বন্ধুর বাসায় যাচ্ছিল। এ সময় মদিনাবাগ বাজার এলাকায় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি মুগদা থানার পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

এদিকে, গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকায় আজ শুক্রবার রাত সোয়া ৩টার দিকে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাহিন জানান, গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় ও নারীকে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যাওয়া হয়। তবে সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শাহীন আরও জানান, আশপাশের কেউই জানাতে পারেনি কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে কি না। তাঁর পরিচয়ও কেউ বলতে পারেনি। 

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি গেন্ডারিয়া থানার পুলিশ তদন্ত করছে।

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহণের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার