হোম > সারা দেশ > ঢাকা

অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে র‍্যাবের হাতে তিনজন আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

র‍্যাবের হাতে আটক তিন ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে একটি ওয়ান শুটারগানসহ তিনজনকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) গাংনী ক্যাম্পের সদস্যরা। গতকাল বুধবার রাতে উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর গাংনী ক্যাম্পের র‍্যাব কর্মকর্তা মো. এনামুল হক আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত মো. ওয়াজেদ আলীর ছেলে মো. তরিকুল ইসলাম (৩০), আলী হোসেনের ছেলে মো. জিনারুল ইসলাম (২৫) ও মৃত মো. হেলাল উদ্দিন ছেলে মো. শামীম আজাদ ওরফে বাবলু (৩৮)।

র‍্যাব কর্মকর্তা মো. এনামুল হক জানান, পারিবারিক বিরোধের জেরে ছাতিয়ান গ্রামের রতন আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ির ছাগলের ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে অস্ত্রটি মাটির নিচে পুঁতে রাখে আসামিরা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা এ ঘটনা স্বীকার করলে তাদের আটক করা হয়।

এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার