হোম > সারা দেশ > ঢাকা

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের বন্দীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সাইদুর রহমান সুজন (৪৫) নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ জুন) কয়েকজন কারারক্ষী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, আজ দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে ওই বন্দীকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে কারা সূত্রে জানা যায়, তিনি ডিটেন্যু বন্দী (নির্দিষ্ট কোনো আইন বা আদেশের ভিত্তিতে আটক বা গ্রেপ্তার রয়েছেন, তবে আদালতের দ্বারা দোষী সাব্যস্ত হননি) হিসেবে সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষে ছিলেন। আজ বেলা ১১টার দিকে তাঁর ব‍্যবহৃত গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে প্রথমে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

আরও জানা গেছে, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটক এই বন্দীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ মোট ১৫টি বিচারাধীন মামলা রয়েছে।

ইউনিসেফের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক