হোম > সারা দেশ > ঢাকা

অল্প সময়ে সুষ্ঠু বিচার হয়েছে: বুয়েট উপাচার্য 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাকালীন বৈশ্বিক মহামারির মধ্যেও খুব অল্প সময়ের মধ্যে সুষ্ঠুভাবে আবরার হত্যার বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।  আজ বুধবার উপাচার্যের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বুয়েট উপাচার্য বলেন, রায়ে আমরা খুবই সন্তুষ্ট। অল্প সময়ে সুষ্ঠুভাবে বিচার হয়েছে এবং বিচার বিভাগ সঠিক ভাবে বিচার করেছে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়ালে তাদের এমন পরিণতি ভোগ করতে হবে।

এমন পরিণতির পেছনে প্রতিষ্ঠানের দায় আছে কি-না  জানতে চাইলে ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, বিষয়গুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং সিস্টেমের অনেক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। ছাত্র রাজনীতি বন্ধ থাকবে, তবে ছাত্র রাজনীতির ভালো দিকও আছে, ভবিষ্যতে কি হবে বলা যাবে না। বর্তমান প্রশাসন চায় না যে ছাত্র রাজনীতি থাকুক। 

তিনি আরও বলেন, বুয়েট শুরু থেকেই আবরারের পরিবারের পাশে আছে। তার পরিবারকে সার্বিক  সহায়তা করা হচ্ছে। এই পর্যন্ত ৫৫ লাখ ঢাকা দেওয়া হয়েছে এবং প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। রায় কার্যকর হওয়া পর্যন্ত আমরা সব ধরনের সহযোগিতা করে যাব।

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন

রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, রয়েছেন স্বামী-স্ত্রীও

বেকারত্ব ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের হতাশা, বনশ্রীতে পাকিস্তানি যুবকের ‘আত্মহত্যা’

অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে অভিযানে আটক ৮৪, বিপুল পরিমাণ মাদক উদ্ধার