হোম > সারা দেশ > ঢাকা

ওয়্যারলেস টু ক্যাশ লেস নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়্যারলেস টু ক্যাশ লেস নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘ওয়্যারলেস টু ক্যাশ লেস: এ জার্নি অব এ মার্কেটার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসেবে ভবিষ্যতে ‘ক্যাশ লেশ বাংলাদেশ’ গড়ে উঠবে বলে অভিমত দিয়েছেন উপস্থিত বক্তারা। বিশ্ববিদ্যালয়ের গ্রিন বিজনেস স্কুল আয়োজিত এই সেমিনার বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বিভাগীয় চেয়ারম্যান মাহমুদ ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তারেক আজিজ। অনুষ্ঠানে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিডেটের (উপায়) এমডি ও সিইও রেজাউল হোসেন মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মো. রাজ্জাক বলেন, ক্যাশ লেস সোসাইটি প্রতিষ্ঠায় গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও অনেকটা এগিয়ে গেছে। এখন দেশীয় নাগরিকদের বড় একটি অংশ মুদি দোকানেও ক্যাশ লেস পদ্ধতি অনুসরণ করছে। শুধু তাই নয়, করোনাকালীন সময়ে কোরবানির পশু থেকে শুরু করে অনেক ধরনের লেনদেন কাগুজে টাকায় হয়নি। এটা নিঃসন্দেহে আমাদের বড় পাওয়া। এ সময় ক্যাশ লেস লেনদের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সেক্টরের উদাহরণ টানেন তিনি।

মোহাম্মদ তারেক আজিজ বলেন, ক্যাশ লেস পদ্ধতির সুবিধা অনেক। এর মাধ্যমে জীবনযাত্রার মান যেমন উন্নত হয়, তেমনি এর সিকিউরিটিও বেশি। তিনি বলেন, ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত গোটা বিশ্বে ১ হাজার ৪০০ বিলিয়ন ডলার সমপরিমাণ লেনদেন অনলাইনের মাধ্যমে হয়েছে। বাংলাদেশে ইতিমধ্যেই এই প্রভাব পড়তে শুরু করেছে, ভবিষ্যতেও আরও পড়বে। 

অনুষ্ঠানে ক্যাশ লেস লেনদেনে বাংলাদেশের দীর্ঘ অগ্রযাত্রা তুলে ধরেন মূল বক্তা মো. রেজাউল হোসেন। তিনি বলেন, এক সময় ক্যাশ লেস লেনদেন নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে ছিল, এখন সেটা নেই। ভবিষ্যতে এই পদ্ধতি উন্নত থেকে উন্নততর হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার গঠনের ওপর দীর্ঘ বক্তৃতা করেন তিনি।

৩ থেকে ৫ অক্টোবর বসছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগুন লাগা কনটেইনারের পণ্য নিলামে উঠত রোববার, ৫ জনকে জিজ্ঞাসাবাদ

রাত থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ নিয়েও হত্যা, পাঠাও চালকের বস্তাবন্দী লাশ ফেলা হয় তুরাগে

আদ্-দ্বীন হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত থাক—নিহত এক শিশুর বাবা

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

মিরপুর-উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

ঈদের ছুটিতে এসএমএসে ছাঁটাই ১,৮৬৮ শ্রমিক-স্টাফ, পাওনা টাকার দাবিতে মহাসড়ক অবরোধ

জাতীয় পর্যায়ে শিশু নির্যাতনকারীদের একটি তথ্যভান্ডার থাকা প্রয়োজন : রুবাবা দৌলা