হোম > সারা দেশ > ঢাকা

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিবিয়ার ত্রিপোলির বেনগাজি ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশি নাগরিককে আজ বুধবার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রত্যক্ষ সহযোগিতায় তাঁদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসনকৃত অসহায় এসব বাংলাদেশি নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা তাঁদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাঁদের প্রত্যেককে পকেট মানি হিসেবে সাড়ে ছয় হাজার টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শিগগিরই অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে অতিসত্বর বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।

এর আগে ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ২৮ নভেম্বর বুরাক এয়ারের (ইউজেড-০২২২) চার্টার্ড ফ্লাইটে এবং ৩০ নভেম্বর একই চার্টার্ড ফ্লাইটে ১১০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছিল। এ নিয়ে সর্বশেষ তিনটি চার্টার্ড ফ্লাইটে মোট ৩৯৮ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত, ১৪ দিন পর আহতের মৃত্যু

মধ্যরাতে বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যায় শিশু, সকালে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে গণপিটুনি

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত