হোম > সারা দেশ > ঢাকা

সাভারে গণপিটুনিতে নিহত ১, আটক ৩ 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জনতা আরও তিনজনকে মারপিটের পর আটক করে পুলিশে সোপর্দ করেন। আজ মঙ্গলবার ভোরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মজিবর রহমান (৫০)। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলি গ্রামের বাসিন্দা। আটক তিনজনের মধ্যে দুজন কিশোর, আরেক জনের নাম সোহন (২৫)।

পুলিশ হেফাজতে থাকা জনতার হাতে আটক এক কিশোর বলে, যে মারা গেছে তাকে আমি চিনি না। আমি ফার্নিচারের দোকানে কাজ করি। ভোরে কাজের উদ্দেশ্যে বাইর হইছিলাম। লোকজন ওই লোকটার সঙ্গে আমাগো ধইরা মারছে। তারপর পুলিশে দিছে।

কিন্তু ঘটনার সময় উপস্থিত লোকজন জানান, হতাহতরা সাভার বাসস্ট্যান্ডের অদূরে মডেল মসজিদের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে জনতা তাদের ধরে মারধর করেন। তাঁদের একজন মারা গেছেন বলে তাঁরা পরে জানতে পারেন।

নিহত মজিবর রহমানের জামাতা রাব্বি হোসেন বলেন, ‘আমার শ্বশুর এক সময় সাভার থাকতেন। বর্তমানে বাড়িতেই থাকেন। তবে মাঝেমধ্যে সাভার আসেন। সাভারে কি করেন আমি জানি না।’

সাভার থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাশিদ বলেন, গণপিটুনিতে মজিবর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে। তিনজনকে ধরে জনতা সাভার থানায় সোপর্দ করেছেন। তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই