হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারের ওই ভবনে গ্যাসের সংযোগ ছিল না: তিতাস

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মগবাজারের ওয়্যারলেসে যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেটিতে গ্যাসের সংযোগ ছিল না বলে জানিয়েছে জাতীয় গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। রোববার রাতে ঘটনাস্থলে উপস্থিত তিতাসের কর্মকর্তা মহিবুল হক আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

মহিবুল হক বলেন, আবাসিক ভবন বাণিজ্যিক হিসাবে ব্যবহার করার অভিযোগ দীর্ঘদিনের। আগেই ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তিতাসের জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়নি। তবে সিলিন্ডারে জমা গ্যাসে বিস্ফোরণ হতে পারে। 

এদিকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা দক্ষিণ) মো. কামরুজ্জামানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমরা সব ধরনের আলামত সংগ্রহ করেছি। ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ইলেকট্রিক শর্টসার্কিট, এসির বিস্ফোরণ কিংবা জেনারেটরের বিস্ফোরণ হতে পারে। তবে অন্য কোনো কারণে বিস্ফোরণ হয়েছে কি–না সেটা তদন্তের পর জানা যাবে। 

রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারের শরমা হাউসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই ঘটনার বিস্তারিত জানানো হবে। 

মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল হামলা

ঢাবি, পল্লবীর পর এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা, যা বললেন সেক্রেটারি

ঢাবি ক্যাম্পাসের চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেঙ্গু মোকাবিলায় ডিএসসিসির ২৯ অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ অভিযান শুরু

হারানো বিজ্ঞপ্তি দেখে পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণ চাইত তারা

ইসলামি বক্তা ফারুকী হত্যা মামলা: জেএমবির ৬ সদস্যের বিচার শুরু

পরিকল্পনা করে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়া হচ্ছে: ডিএমপি