হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় এখনো ৪৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি 

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ মঙ্গলবারও খোলেনি সব পোশাক কারখানা। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করায় ৯টি কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৪৬টি কারখানা। 

তবে আশুলিয়ার কোথাও আজ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা সড়ক অবরোধ কিংবা বিক্ষোভও করেননি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলের সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। 

শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে যৌথ বাহিনী গত সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। 

পুলিশ জানায়, আজ সকালে ৪৬টি কারখানা ছাড়া বাকি সব কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। কিন্তু কিছু সময় পরে ৯টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিভিন্ন দাবি জানাতে থাকেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের এক কর্মকর্তা গত সোমবার বলেন, ‘আমাদের কারখানার শ্রমিকেরা কোনো আন্দোলন করছেন না। তাঁরা কাজ করায় অন্য কারখানার শ্রমিকেরা আমাদের কারখানায় হামলা করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। বহিরাগত শ্রমিকেরা ভেতরে ঢুকে আমাদের শ্রমিকদের বের করে নেওয়ার পাশাপাশি ভাঙচুর করতে পারেন। এই আশঙ্কায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।’ 

শ্রমিকেরা বলেন, ঘরভাড়াসহ সব জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতনসহ অন্যান্য সুবিধা বাড়ছে না। তাই আমরা আন্দোলন করছি। 

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজকে অধিকাংশ কারখানা চালু রয়েছে। ১৩ (১) মোতাবেক বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। শ্রমিকেরা কাজ না করায় নয়টি কারখানা আজকের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার