হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মো. আলমগীর খানকে (৫৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ রোববার (২০ অক্টোবর) বেলা ৩টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আলমগীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৯ নম্বর বাসায় থাকেন। 

উত্তরার দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আলমগীর খানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তারের পর আমাদের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা (১১/৩৬০) এবং উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।’

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই