হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে সাউন্ড গ্রেনেড–টিয়ার শেল মেরে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করছে পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। 

আজ বুধবার বিকেল ৫টা ১৫ মিনিট থেকে জাবিতে শহীদ মিনারের পাশের সড়কে শুরু হয় পুলিশের অ্যাকশন। এর আগে দুপুর ১২টা থেকেই মুখোমুখি অবস্থান নিয়েছিল পুলিশ ও শিক্ষার্থীরা। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের রাস্তা থেকে শুরু করে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের প্রধান সড়ক ও শহীদ মিনার এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। 

এর আগে জাবিতে সিন্ডিকেট সভা শেষে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি হল ছাড়ার নির্দেশনা দেওয়ার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এ সময় ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে। এ সময় পুলিশ সদস্যদের সামনে ও পেছনে সড়ক আটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে জাবির মূল ফটকে ৬ প্লাটুন বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় কথা বলে হল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। কিন্তু শিক্ষার্থীরা হল না ছেড়ে দাবি আদায়ের পক্ষে অনড় অবস্থানে রয়েছেন।

আদ্-দ্বীন হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত থাক—নিহত এক শিশুর বাবা

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

মিরপুর-উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

ঈদের ছুটিতে এসএমএসে ছাঁটাই ১,৮৬৮ শ্রমিক-স্টাফ, পাওনা টাকার দাবিতে মহাসড়ক অবরোধ

জাতীয় পর্যায়ে শিশু নির্যাতনকারীদের একটি তথ্যভান্ডার থাকা প্রয়োজন : রুবাবা দৌলা

হতাশার মধ্যেও বিচারপ্রক্রিয়ায় আশার আলো দেখছি: পল্লবীতে ধর্ষণের শিকার শিশুটির বাবা

শিশুরা এখন চার দেয়ালের মধ্যেও নিরাপদ নয়: নিপুণ রায় চৌধুরী

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

জেলেনস্কির সঙ্গে আলোচনার মানে নেই, যুদ্ধ থামবে লক্ষ্য অর্জনের পর: পুতিন