হোম > সারা দেশ > ঢাকা

গুম-খুনের তদন্ত করতে আইন সংশোধনের সুপারিশ করেছে মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুম-খুনের বিষয়ে সরকারের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে প্রতিবেদন চাওয়ার ক্ষমতা থাকলেও তদন্ত করার ক্ষমতা নেই। তাই এ ব্যাপারে আইন সংশোধনে কমিশনের সুপারিশ সামনের সংসদ অধিবেশনে উঠবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।

আজ রোববার সকালে বর্তমান কমিশনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। 

কারওয়ান বাজারে মানবাধিকার কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে নাছিমা বলেন, এ বিষয়ে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের চিঠির পরই আনুষ্ঠানিক অবস্থান জানাবে কমিশন। যেকোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার কমিশন সমর্থন করে না। 

সাবেক এই আমলা গণমাধ্যমকে জানান, র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ও বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের বর্তমান ডিজিসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টিতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কি না তাও দেখা হচ্ছে। 

সব দোষ আমলাদের নয়, আমলা হওয়া পাপ নয়—এমন মন্তব্য করে নাছিমা বলেন, 'কমিশন ঘুমিয়ে থাকে', 'কমিশন ব্যর্থ হয়ে গেছে'—সম্প্রতি এসব বিষয়ে গণমাধ্যমে যেসব তথ্য এসেছে, তা ঠিক নয়। খাদিজা নামের এক নারীকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ এনে দেওয়া হয়েছে, যা কমিশনের সাফল্য বলে উল্লেখ করেন তিনি। 

পানিতে ডোবে ঢাকার ১২৯ স্থান

রাজধানীতে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশীতে সড়ক অবরোধ

মাদ্রাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ, আহত ৫

কোনো গোষ্ঠী বা দলের না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার

সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ পালন করবে ডিএসসিসি

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সেই হরিদাসের বিরুদ্ধে ৯ কোটি টাকার মানি লন্ডারিং মামলা করল সিআইডি

টানা বৃষ্টিতে রাজধানীর কয়েকটি সড়কে জলাবদ্ধতা, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ ডিএমপির

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেপ্তার, ৪০ মামলা