হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে ৩ জনের অবস্থা গুরুতর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মোট নয়জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে বার্ন ইনস্টিটিউটের তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ৫ জন বার্ন ইনস্টিটিউটে এবং ৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন- নুরুন্নবী (৩৫), ইমরান (২৫), রাসেল (২১), জাফর (৬১), কালু (৩৩), সুভাস (৬২), কামাল হোসেন (৪২), হৃদয় (২৮) এবং শামীম (৩০)।

আজ সোমবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ভর্তি পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চেষ্টায় চিকিৎসা চলছে। সকলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ। তাঁদের দুজনকে আইসিইউতে এবং একজনকে এইসডিইউতে রাখা হয়েছে।

ডা. সেন বলেন, গতকালকে যে ১৭ জন রোগী আমাদের এখানে এসেছিল তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া অন্যদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মগবাজার বিস্ফোরণের চারজন জরুরি বিভাগের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছেন। এদের সকলের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।

এদিকে মৃতদেহ দাফনের জন্য নিহতের স্বজনদের ২০ হাজার টাকা করে সহযোগিতা করছেন ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম সকালে নিহতের স্বজনদের হাতে এ টাকা তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে। আর বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে ৩৮ জন চিকিৎসা নিয়েছেন। যারা মারা গেছেন তাঁদের দাফনের জন্য ২০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে সহায়তা করা হচ্ছে। তবে আহতদের অনেককেই এখন খোঁজে পাচ্ছি না। তাঁদেরও খুঁজে বের করে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল হামলা

ঢাবি, পল্লবীর পর এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা, যা বললেন সেক্রেটারি

ঢাবি ক্যাম্পাসের চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেঙ্গু মোকাবিলায় ডিএসসিসির ২৯ অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ অভিযান শুরু

হারানো বিজ্ঞপ্তি দেখে পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণ চাইত তারা

ইসলামি বক্তা ফারুকী হত্যা মামলা: জেএমবির ৬ সদস্যের বিচার শুরু

পরিকল্পনা করে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়া হচ্ছে: ডিএমপি