হোম > সারা দেশ > ঢাকা

ইটভাটার লাইসেন্সের দাবিতে মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ইট ভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রদান এবং কয়লা সংকট সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন ধামরাইয়ের ইটভাটার মালিক ও শ্রমিকেরা। আজ রোববার বিকেল ৪টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে এই কর্মসূচি পালিত হয়। এতে ধামরাইয়ের অর্ধশতাধিক ইটভাটার মালিক ও শ্রমিক অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘অনুমোদন নিয়েই অনেক ভাটা প্রথম চালু হয়েছিল। এখন আবেদন করলেও সেই ভাটাগুলোর লাইসেন্সের নবায়ন করা হচ্ছে না। সবাইকে ভাটার লাইসেন্স ও চলমান কয়লা সংকটের সমাধানের দাবি জানানো হয় মানববন্ধনে। 

এ সময় ধামরাই ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, ‘বেশির ভাগ ভাটার মালিক ব্যাংক থেকে ঋণ অথবা আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে ইটভাটা শুরু করেছে। প্রতিটি ইটভাটায় দুই থেকে তিন শ শ্রমিক কাজ করে। হঠাৎ করেই যদি ভাটা বন্ধ করে দেওয়া হয় তাহলে এই শ্রমিকেরা কী করবে এবং ভাটার মালিকেরা কীভাবে ঋণ পরিশোধ করবে? 

ওসমানী উদ্যান: ৯ বছরের আধুনিকায়ন শেষে খুলল উদ্যান

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড