হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে আগুন

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

রাজধানীর শাহবাগ থানার পাশে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট গেট সংলগ্ন ডাম্পিং স্টেশনের পরিত্যক্ত গাড়িগুলোতে আগুন লেগেছে। আজ মঙ্গলবার ২টা ৪৫ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ৩টার সময়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুনের নেভানোর কাজ করছে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, ‘আগুন লাগার ঘটনার খবর পেয়ে আমাদের হেডকোয়ার্টার এবং পলাশী ব্যারাকের তিনটি ইউনিট নেভানোর কাজ করছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। কীভাবে আগুন লেগেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তারও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

সরেজমিনে দেখা যায়—অসংখ্য নষ্ট, ভাঙা গাড়ি রয়েছে সেখানে। আগুন লাগার ফলে বেশ কয়েকটি গাড়ি একেবারে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।

ওসমানী উদ্যান: ৯ বছরের আধুনিকায়ন শেষে খুলল উদ্যান

বিয়ে নিবন্ধনে কাজীর সন্তানদের সরাসরি নিয়োগের দাবি

সুপ্রিম কোর্টে অগ্নিনিরাপত্তা মহড়া করেছে ফায়ার সার্ভিস

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ইশরাকের সমালোচনার পর মাদকের সেই স্পটে অভিযান, ১৫ জনকে কারাদণ্ড

দুই অভিযোগে ছাত্রলীগের সিদ্দিকী নাজমুলের নামে মামলা অনুমোদন

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা লেলিন গ্রেপ্তার

অর্থ পাচার: গ্লোবালটেলের চেয়ারম্যান মহিউদ্দিন ও এমডি অভিউরের ২২ বছরের কারাদণ্ড