হোম > সারা দেশ > ঢাকা

বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রীর মৃত্যু: ১১ দিন পর বাসচালক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢামেক এলাকা থেকে গ্রেপ্তার বাসচালক। ছবি: আজকের পত্রিকা

বাসের ধাক্কায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহতের ঘটনায় পলাতক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফয়সাল (৪৫) গোল্ডেন লাইন পরিবহনের ওই বাসের চালক এবং ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার ফারুক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়েছিল। ওই মামলার আসামি ফয়সালকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ৮ মে দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়। আহত হয়েছে নারী-শিশুসহ কয়েকজন। এ ঘটনার পরদিন গোল্ডেন লাইন পরিবহন বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হলেও চালক পলাতক ছিলেন।

আরও পড়ুন—

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে