হোম > সারা দেশ > ঢাকা

আবারও একসঙ্গে সজল-প্রভা

অভিনেতা আবদুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু। একসঙ্গে বেশকিছু নাটকে অভিনয় করেছেন তাঁরা। সম্প্রতি সজল-প্রভা আবারও এক হলেন ‘মুখোশের আড়ালে’ নাটকে।

বিলাসী মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ নাটকের গল্পভাবনা ইমরান হোসেন মিশুর। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মেহেদী হাসান টিংকু। ‘মুখোশের আড়ালে’ নাটকে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মৌসুমী হামিদ।

নির্মাতা জানিয়েছেন, এ নাটকে প্রভা অভিনীত চরিত্রের নাম রুক্সি। গ্রামের সহজ-সরল সুন্দরী মেয়ে। তার স্বপ্ন সিনেমার নায়িকা হওয়ার। এ নিয়ে সারাদিন তার জল্পনা-কল্পনা। কিন্তু এ স্বপ্ন সফল হবে কীভাবে, তা সে জানে না। এমনই এক সময় আশার আলো হয়ে সামনে এসে দাঁড়ায় তারই প্রতিবেশী রবিন। রবিন ঢাকায় থাকে। মাঝেমধ্যে গ্রামে আসে। অনেক নামকরা পরিচালকদের সঙ্গে তার সম্পর্ক আছে, এই বলে রুক্সিকে পটিয়ে ফেলে রবিন।

মিথ্যা আশ্বাস দিয়ে রুক্সিকে নিয়ে ঢাকায় আসে রবিন। তারপর একটি যৌনপল্লীতে তাকে বিক্রি করে দেয়। এভাবেই টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে গেছে ‘মুখোশের আড়ালে’ নাটকের গল্প।

সজল ও প্রভা ছাড়াও এতে অভিনয় করেছেন আনোয়ার, শাওন, অরণ্য, পৃথিবী, নিকিতা-সহ অনেকে। নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিগগিরই প্রচারে আসবে নাটক ‘মুখোশের আড়ালে’।

তিন শ ফুট সড়কে প্রাইভেট কারে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই কলেজছাত্রের

ডাকসু নেতাদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি ‘জুলাই ঐক্যের’

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের গণ-অবস্থান

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম: আরও ২ সদস্য গ্রেপ্তার

পুলিশের লুট হওয়া চারটি গ্রেনেড রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

সতর্কবার্তা জারি: আবার তৎপর হচ্ছে জঙ্গিরা, হামলার শঙ্কা পুলিশের

সংরক্ষিত আসনের নারী প্রার্থী: বিএনপির কোটিপতি ১৬ প্রার্থী

পরীক্ষার্থীরা বিপাকে: মোম-টর্চে আলো মিললেও ঘাম ছুটছে গরমে